1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

প্রেস বিজ্ঞপ্তি: সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাবেক সভাপতি কবি, কণ্ঠশিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক যাকিউল হক জাকীর প্রথম মৃত্যুবার্ষকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার বিকেলে (২০ জুন) কেন্দ্রীয় কচিকাঁচা ভবনের দাদাভাই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।   

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সাংস্কৃতিক বিভাগের আহ্বায়ক দেলাওয়ার হোসাইন, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ইব্রাহিম বাহারী, বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, যাকিউল হক জাকী'র পিতা মাও. কাজী আব্দুর রহীম, সহধর্মিণী বিবি জয়নব জিনিয়া। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল। আরো বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি এম এ তাওহিদ, মহানগর ফিল্ম সোসাইটির পরিচালক হুসনে মোবারক, সাহিত্য সম্পাদক আফসার নিজাম, মহানগর শিল্পীগোষ্ঠীর পরিচালক আবু রায়হান, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, মহানগর নাট্য সংসদের পরিচালক এবিএম নোমান আজাদ, শিল্পী এমসি মামুন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকী পুত্র এ জেড এম তাশদিক বিল জিনান, নিবেদিত কবিতা পাঠ করেন কবি কবির ভুঁইয়া।

ইসলামী সংগীত পরিবেশন করেন মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে যাকিউল হক জাকীর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি জাকির আবু জাফর, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা মনোয়ার, কবি নাসির হেলাল, প্রফেসর সাইফুল আরেফিন লেলিন প্রমুখ।

 


This News Visited : 136 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech