1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণে বাংলা একাডেমির  আল মাহমুদ কর্ণারে ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বেলা ৩টায় 'কবিতা বাংলাদেশে'র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

কিশোরকণ্ঠ সম্পাদক ও কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও গবেষক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান, কবি নাসির হেলাল।  

কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক  কবি ও গবেষক মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় আলোচক ছিলেন কবি মুহাম্মদ আবদুল বাতেন, সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত,  দেশীয় সংস্কৃতি সংসদের সেক্রেটারী ড. মোস্তফা মানোয়ার,  সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি ও গবেষক এবং নতুন এক মাত্রা পত্রিকার নিবার্হী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, কবি হাসিনা মমতাজ। অনুষ্ঠানে কবি আল মুজাহিদীর কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল, কবি আরিফ হোসেন সবুজ। নিবেদিত কবিতা পাঠ করেন কবি শহীদ সিরাজী, কবি নাসরিন ইসলাম শেলী প্রমুখ।

বক্তারা বলেন, আল মুজাহিদী একজন‌ মুক্তিযোদ্ধা, বাংলার মৃত্তিকালগ্ন কবি এবং একজন সাহিত্য সম্পাদক হিসাবে বাংলা সাহিত্যে তাঁর অবদান অনন্য। লেখক তৈরি এবং লালনের ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। তার কাব্যচেতনার মূল প্রবণতা হচ্ছে গভীর দেশপ্রেম, যুদ্ধ বিরোধী মানবতাবোধ ও মানবপ্রেমের মিথষ্ক্রিয়া।


This News Visited : 79 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech