1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ ভারতে নিয়ে যায়।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কামাল উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফের সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহত কামালের মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা।

তবে নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।

বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন সাংবাদিকদের বলেন, নিহত কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মঙ্গলবার (৮ অক্টোবর) নিহতের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে।


This News Visited : 107 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech