1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুরের মামলায় সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী  মাহবুব আলীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালত।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিটর সালেহ উদ্দিন আহমেদ জানান, মাধবপুর থানায় দায়ের করা একটি মারামারির মামলায় জামিন দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে ১৯ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়। 

মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলালসহ ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।


This News Visited : 116 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech