1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার আমানতবাগ এলাকার বাসিন্দা মনিকা আক্তার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসা ও অসৎ চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ও তাঁর পরিবার বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে মনিকা আক্তার জানান, সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান সেলিমের কাছ থেকে দানপত্রের মাধ্যমে পাওয়া বসতভিটাটি কিছু অসৎ রাজনৈতিক নেতা ও তার সাবেক স্বামীর পরিবারের সদস্যদের সহায়তায় জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হুমকি, হয়রানি এবং শেষ পর্যন্ত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মনিকা বলেন,"২০২৫ সালের ২৭ মে আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে রাঙামাটিতে গিয়ে বাড়ির রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গেলে বিএনপি’র কয়েকজন নেতা ও আমার সাবেক স্বামীর পরিবারের কিছু সদস্য মিলে আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। সেলিনা আক্তার নামের এক নারী নাটক সাজিয়ে পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। পরে পুলিশ এসে আমাকে ও আমার সন্তানদের থানায় নিয়ে যায়। একদিন পর আমাকে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়।"

তিনি আরও জানান, এই মিথ্যা মামলার পেছনে রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্য রয়েছে। তার ওপর চাপ সৃষ্টি করে পুলিশকে দিয়ে মামলা দায়ের করানো হয়েছে, যেখানে তার কোনো দোষ নেই।

মনিকা আক্তার একজন মিডিয়াকর্মী হিসেবেও পরিচিত। তিনি বলেন,"আমি চাই, দেশবাসী আমার কণ্ঠ শুনুক। আমার পরিবারের নিরাপত্তা ও ন্যায্য বিচার এখন রাষ্ট্রের কাছেই প্রার্থনা করছি।"

সংবাদ সম্মেলনে তার দাবি ছিল: তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, দখল হয়ে যাওয়া তার বৈধ সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে, তিনি ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মনিকা আক্তার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংগঠনসহ দেশের সব গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য আহ্বান জানান।


This News Visited : 142 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech