1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

কুমিল্লা প্রতিনিধি

 আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক মুন্নাকে বি এনপির  মনোনয়ন দেয়ার দাবী স্থানীয় বিএন পি।

 

তাদের দাবী  বিগত আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত মুখ । স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন সংগ্রামে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে হামলা মামলার শিকার হন এই উদীয়মান সাবেক ছাত্রনেতা। দলের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ৫৪ টি মিথ্যে মামলার আসামি হন। যে কারণে দীর্ঘ ১৬ টি বছর তার নিজ গ্রামে যাতায়াত করতে পারেননি।রাজনৈতিক কারণে গ্রেফতারি পরোয়ানা ও পুলিশের যন্ত্রণায় পরিবারের সদস্যদের রোশানলে পড়তে হয়, যার দরুন তার বাবা ব্রেন স্টোক করেন। এরপরেও রাজপথ থেকে সরে দাঁড়াননি সাবেক এই যুবনেতা ওমর ফারুক মুন্না।মামলা হামলার ভয়কে উপেক্ষা করে রাজপথে জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি।

ভয়েস অফ ঢাকাকে ওমর ফারুক মুন্না বলেন, আমি দীর্ঘ ১৬ টি বছর দলের নির্দেশ মেনে রাজপথে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জোরদার ভূমিকা রেখেছি, পাশাপাশি কোভিড ১৯ এবং বন্যায় বিগত দিনে হোমনা ও তিতাস উপজেলায় কিছু সংখ্যক ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন দলের দুঃসময়ে ২০১৮ সালে হোমনা- তিতাস কুমিল্লা ( ০২) আসন হতে মনোনয়নপত্র দাখিল করি।পরবর্তীতে দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি এই হোমনা ও তিতাস উপজেলা সর্বস্তরের জনগণের একজন সেবক হয়ে নিরলস ভাবে পাশে থেকে কাজ করে যাব ,দেশ ও জনগণের কল্যান করাই আমার একমাত্র লক্ষ্য।


This News Visited : 379 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech