1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

লিয়াকত হোসেন, রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মালয়েশিয়া যুবদল মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত বলেন, “দলের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সামনে এগোতে হবে। দলের বাইরে কেউ যেন কোনো বিভ্রান্তিকর বক্তব্য না দেয়। আমরা জাতীয় নির্বাচনে রাজনৈতিকভাবে সুসংগঠিতভাবে অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে চাই।” দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (স্বপন), বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব, বাঘা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা চারঘাট পৌর ছাত্রদলের মো. মামুন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


This News Visited : 165 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech