1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বরিশাল প্রতিনিধি: দীর্ঘ ত্রিশ বছর পর বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছাসিত স্থানীয় কর্মী-সমর্থকরা। সবশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন ভোটাররা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ বুধবার (২১ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন হয়। এতে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পান ১০ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। খবরটি ছড়িয়ে পড়ার পর হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের মিডিয়া সেলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ বলেন, “১৯৯৬ সালের পর এই প্রথম আমরা আবার দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে যাচ্ছি। দীর্ঘ সময় ছিল আমাদের জন্য অপেক্ষা ও বঞ্চনার। এবার জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ ফিরে পেয়েছি, জনগণের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। বিভিন্ন রাজনৈতিক শাসনামল প্রত্যক্ষ করায় সাধারণ ভোটারদের মধ্যেও দাঁড়িপাল্লার প্রার্থীকে ঘিরে কৌতূহল ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জামায়াতসহ চারদলীয় জোট গঠিত হওয়ায় আসনটি জোটের প্রধান শরিক বিএনপিকে ছেড়ে দেওয়া হয়। ২০০৮ সালেও জোটের হয়ে বিএনপির প্রার্থী নির্বাচন করেন। ২০১৪ ও ২০২৪ সালে বিএনপি–জামায়াত জোট জাতীয় নির্বাচন বর্জন করে। অন্যদিকে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন নাগরিক ঐক্যের প্রার্থী ও সাবেক বিএনপি নেতা নুরুর রহমান জাহাঙ্গীর। এসব কারণে দীর্ঘ প্রায় ৩০ বছর হিজলা-মেহেন্দিগঞ্জের ভোটাররা ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক দেখতে পাননি। 


This News Visited : 59 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech