1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মো: জসীম উদ্দীন, রাজশাহী: বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বৃহষ্পতিবার বিকেল ৫.৩০ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সরকারের বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, জনগণ আজ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে নাভিস্বাস উঠছে, সেই সময় বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের নির্মম খড়গ চালাচ্ছে। যা কখনোই মেনে নেওয়ার মতো নয়।

সরকারে দখল ও দলীয়করণের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশের জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক বসিয়ে জনগণের উপরে বিএনপির দলীয় নেতাদের চাপিয়ে দিয়েছেন। প্রশাসকরা তারা তাদের দলীয় এজন্ডা বাস্তবায়ন করছেন। তারা ফ্যাসিস্ট সরকারের মতো, অর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের মহা উৎসব শুরু করছেন। আপনারা যদি ফ্যাসিস্ট হতে চান আপনাদের অবস্থাও ফ্যাসিস্ট হাসিনার মতো হবে। তাই সময় থাকতে সতর্ক হউন।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহাকরী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যান সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স,অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।


This News Visited : 36 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech