1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।

রোববার সকালে পাকা ইউনিয়নের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে মসজিদ থেকে মোয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীরতার একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মোঃ বাসেদ আলী।

কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়া ঢালাইয়ের খোয়া, সিমেন্ট ও বালু মাটির ওপর মিশ্রণ করা হয়েছে, যা সরকারি নির্মাণকাজের মানদণ্ডের পরিপন্থী। অল্প সময়ের মধ্যেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ বাসেদ আলী বলেন, মিস্ত্রীরা ভুল করেছে। যেটুকু লস হবে আমার হবে, এটুকু আমি সারিয়ে নেব।

পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যেটা সব চেয়ে বড় ভুল করেছে মাটি উপর সেমেন্ট খোয়াটা ঢেলে দিয়েছে। ওই সময় মেম্বার ছিল না। উপজেলা নির্বাহী অফিসার  ওই মেম্বারকে সাময়িক বহিষ্কার ও সেখানে অন্য একজন মেম্বারকে দিয়ে কাজ শেষ করা নির্দেশ  দিয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি কাজে অনিয়ম হলে দ্রুত তা বন্ধ করে দেওয়া হবে। কাজ যাতে সঠিক ও ভালোভাবে সম্পন্ন হয়, সেটি আমরা নিশ্চিত করব।

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।


This News Visited : 47 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech