1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বরিশাল জেলা সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও প্রবীন শ্রমিক নেতা অধ্যাপক মোঃ হারুন-অর-রশিদ খান বলেছেনে, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৫ বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। সৎ লোকের শাসন কায়েম হলেই এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি আরো বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। এই সংগঠন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের, এদেশ কাউকে  ইজারা দেয়া যাবে না। জীবন দিয়ে হলেও আমরা শ্রমিকদের অধিকার রক্ষা করব। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের সত্য প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের দাওয়াত দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি শনিবার (২০ জুন) বরিশাল নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপি শিক্ষাশিবিরে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের পরিচালনায় ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা উপদেষ্টা ডক্টর এস.এম মাহফুজুর রহমান, মহানগরী উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেডারেশনের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, জেলা সহ-সভাপতি মোঃ মোস্তাকুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, জেলা অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, জেলা সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক আতিকুর রহমান মশিউর, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক সৈয়দ আলী হোসেন লাভলু ও জেলা প্রকাশনা সম্পাদক মোঃ কামারুজ্জামান প্রমুখ।


This News Visited : 57 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech