1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি

পাবনা সংবাদদাতা : "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর জীবন গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকাল ১১ টায় পাবনা পৌর পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আব্দুল মজিদ, পাবনা স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, ফার্মাসিটিক্যাল ইউনিটের সেক্রেটারি ফরিদুল ইসলাম বাবু, এক্সিকিউটিভ ফোরামের এক্সিকিউটিভ সদস্য আনিসুর রহমান, ফার্মাসিটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম, পাবনার সহ-সভাপতি আব্দুল হামিদ, অহিদুল ইসলাম ও ডা. সাজিদুর রহমান টুটুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা পৌর পেশাজীবী সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কেমিস্ট মাহাবুবুল আলম। সঞ্চালনা করেন পাবনা জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও মাদকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানান এবং কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো প্রভাব যেন অপরাধীদের ক্ষেত্রে প্রশ্রয় হিসেবে কাজ না করে, সে বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূল কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অপরিহার্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় প্রশাসনের মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

 


This News Visited : 29 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech