1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫৫) নামের এক বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
বৃহস্প‌তিবার (২ জুলাই) দুপুর ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা ক‌রেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী কি‌শোরী ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে কিশোরীটি তাদের বাড়িতে যাওয়া আসা করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কি‌শোরী বা‌ড়ির সাম‌নের পুকু‌রে গোসল কর‌তে গে‌লে আলমগীর তা‌কে নিজ বাসায় নি‌য়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কি‌শোরী গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর।
আইনজীবী আরও জানান, ৩ মা‌র্চের পাঁচ/ছয় মাস আগেও ওই কি‌শোরী‌কে ধর্ষণ ক‌রে আলমগীর। পরে ভয় দে‌খি‌য়ে আ‌রও একা‌ধিকবার ধর্ষণ করা হয়।
এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে কিশোরীটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে আসামি করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্প‌তিবার এই রায় প্রদান করেন।


This News Visited : 44 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech