1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ-এর আহ্বান

জনতা ব্যাংক পিএলসি-এর প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম দীর্ঘ প্রায় ৯ মাস ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে। একই সময়ে প্রস্তাব পাঠানোর পর রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন করা হয়েছে এবং এসব ব্যাংক ইতোমধ্যে ৩১/১২/২০২৪ ও ৩১/১২/২০২৫ কাট-অফ ডেট ভিত্তিক দুই বছরের পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করেছে।

অন্যদিকে, জনতা ব্যাংকের অর্গানোগ্রাম এখনো অনুমোদন না হওয়ায় হাজার হাজার কর্মকর্তা পদোন্নতি জটিলতার মধ্যে রয়েছেন। এর আগে ৩১/১২/২০২৩ ভিত্তিক সুপারনিউমেরারি পদোন্নতি সমন্বয়ের কারণে ৩১/১২/২০২৪ কাট-অফ ডেট ভিত্তিক নিয়মিত পদোন্নতি থেকেও কয়েক হাজার কর্মকর্তা বঞ্চিত হয়েছেন।

 

এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ-এর পক্ষ থেকে জোর দাবি ও আহ্বান জানানো হচ্ছে-নতুন অর্গানোগ্রাম অনুমোদন না হওয়া পর্যন্ত জনতা ব্যাংকের কোনো নতুন পদোন্নতি কার্যক্রম শুরু করা যাবে না।

 

প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের পর ৩১/১২/২০২৪ ও ৩১/১২/২০২৫ কাট-অফ ডেট ভিত্তিক যোগ্য সকল গ্রেডের কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতির আওতায় আনতে হবে।

 

অন্যথায় বিদ্যমান কাঠামোর ভিত্তিতে পদোন্নতি কার্যক্রম শুরু হলে আবারও হাজার হাজার কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হবে এবং কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হবে।

 

আমরা কোনো নতুন বৈষম্য চাই না। আমরা চাই-নতুন অর্গানোগ্রাম, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সকল গ্রেডের কর্মকর্তার পদোন্নতি।

 


This News Visited : 247 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech