1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে তাঁর শেষ বিদায়ের সময়। তাঁর জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তাঁর প্রতি কতটা গভীর ভালোবাসা ও আবেগ ছিল। এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়, বরং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্কেরও একটি বড় প্রতিফলন।

অনুষ্ঠানে রিহ্যাব পরিচালক মোঃ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

মোঃ মাহবুবুর রহমান বিশেষভাবে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সে সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে চলে না গিয়ে বাংলাদেশেই থাকার বিষয়ে বেগম খালেদা জিয়ার অনড় অবস্থান তাঁর রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রতিটি ক্ষেত্রেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন সময়ে নেওয়া অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা, অবকাঠামো এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচনায় গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালাম।

এছাড়া রিহ্যাব পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, এ.জেড.এম. কামরুদ্দিন, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ, সুরুজ সরদার, মোঃ জহির আহমেদ, ক্যাপ্টেন মোঃ শাহ আলম, মোঃ খাজা নজিবুল্লাহ চৌধুরী, মিসেস উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, শেখ কামাল, মোঃ ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং মোঃ এমদাদুল হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিহ্যাবের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তাঁর দীর্ঘদিনের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে কেক কেটে রিহ্যাব নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন করেন।


This News Visited : 38 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech