1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


সাভার প্রতিনিধি 
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব ওয়ালিউল ইসলাম। শনিবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৫২তম সভায় গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদকে অব্যাহিত প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বর্তমান সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতির মেয়াদ শেষ হবে। তিনি পর পর দু’বার গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ছিলেন। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শিরীন পারভীন হক, জনাব ওয়ালিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল উপস্থিত ছিলেন।


This News Visited : 119 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech