1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিনিধি: জাপানে উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বাস্তব ও স্বচ্ছ তথ্য জানাতে লার্নোভা এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লার্নোভা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এক বিশেষ সেমিনার ও অভিভাবক সভার আয়োজন করেছে।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডি-৬ এলাকায় লার্নোভা এডুকেশন গ্রুপের অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাপান থেকে আগত প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধি হিসেবে ছিলেন মি. ইয়ামাশিতা দাইসুকে এবং মি. অং ম্যান থু। এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত এবং বর্তমানে জাপানে বসবাসরত সৈয়দ শাহজামালও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লার্নোভা এডুকেশন গ্রুপের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, এডভাইজার আশরাফুল ইসলাম দিপু এবং অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে শিক্ষার্থীদের জন্য জাপানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং আন্তর্জাতিক চাকরির সুযোগের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া, যোগ্যতা, খরচ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

লার্নোভা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল জাপান স্টুডেন্ট ভিসা এবং জব ভিসায় যারা যেতে আগ্রহী তাদেরকে সব ধরনের সাপোর্ট প্রদান করছে। ভাষা শেখানো থেকে শুরু করে শিক্ষার্থীকে জাপানে যেতে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা—এটাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ৭৫ শতাংশ ডিসকাউন্টে সরাসরি ভর্তি হওয়ার সুযোগও ঘোষণা করা হয়। এই অফারটি ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। কর্মকর্তারা জানায়, এটি শুধু সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের জন্য নয়; যারা রেজিস্ট্রেশন করেও নানা কারণে উপস্থিত হতে পারেননি, তাদের জন্যও এই সুযোগ প্রযোজ্য।

বক্তারা বলেন, জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সঠিক ভাষা দক্ষতা এবং নির্ভরযোগ্য গাইডলাইন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাস্তব তথ্য তুলে ধরা এবং তাদের প্রাসঙ্গিক দিকনির্দেশনা দেওয়া এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের তথ্যভিত্তিক ও কার্যকর আয়োজনের জন্য লার্নোভা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এবং লার্নোভা এডুকেশন গ্রুপের প্রতি সন্তোষ প্রকাশ করেন।


This News Visited : 62 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech