1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে “চরম সংকট আবর্তে ইসলাম শিক্ষা: উত্তরণ কর্মসূচি” শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুর সবুর মাতব্বর।

বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও শিক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা ক্রমশ অবহেলিত হচ্ছে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি জরুরি বলে তারা উল্লেখ করেন।

কর্মশালায় প্রস্তাব করা হয়: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা এবং প্রশাসন ও পেশাগত প্রশিক্ষণে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা।

সভাপতি প্রফেসর ড. শাহ মুহাম্মদ আব্দুর রহীম সমাপনী বক্তব্যে বলেন, “একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ইসলামিক শিক্ষা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম এ লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে।
 


This News Visited : 95 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech