1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

প্রেস বিজ্ঞপ্তি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন পূর্বঘোষিত নির্ধারিত সময়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১৮ জানুয়ারি (রবিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে শিক্ষার্থীদের প্রবল দাবির প্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচনকে ঘিরে নানান নাটকীয়তা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি। আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না। প্রত্যাশা করি—ঘোষিত সময় অনুযায়ী ২০ জানুয়ারিতেই নির্বাচন সম্পন্ন হবে এবং প্রশাসন এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। প্রতিটি ক্যাম্পাসে প্রচলিত ছাত্ররাজনীতির নেতিবাচক ধারা সংস্কার করে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ও কল্যাণমুখী ছাত্ররাজনীতি বিকাশে ছাত্র সংসদ অনন্য ভূমিকা পালন করতে পারে। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ছাত্র সংসদই ক্যাম্পাসে সুস্থ ধারার নেতৃত্ব ও মেধাভিত্তিক রাজনীতির পথ প্রশস্ত করবে।”

নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “শাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক স্বতঃস্ফূর্ততা একটি উৎসবমুখর নির্বাচনের সম্ভাবনা তৈরি করলেও একটি বিশেষ মহল এই নির্বাচনকে বিতর্কিত ও বানচাল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ করছি যে, নানা রাজনৈতিক সমীকরণের সুপ্ত আশঙ্কায় শাকসু নির্বাচন কমিশনের একটি অংশ এবং নির্দিষ্ট একটি ছাত্রসংসগঠন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নানা অজুহাত খুঁজছে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক আশঙ্কাকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সকল অপকৌশল রুখে দিয়ে যথাসময়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের নিরপেক্ষ মনোভাবের মাধ্যমেই শাকসু নির্বাচন শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”


This News Visited : 68 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech