1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আহসানুল হিকমাহ মাদরাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬

শনিবার সকাল ১০টায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রঙিন বেলুন ও ফুলেল সাজে সজ্জিত মনোরম মঞ্চে অনুষ্ঠানস্থলটি ছিল প্রাণবন্ত। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের,নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, মিসবাহুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ আ. ন. ম. হেলাল উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজাহিদুল ইসলাম, এবং মোঃ পাশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক আল আযহারী। বিশেষ বুলেটিন পাঠ করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহজাহান খান বলেন, “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। আহসানুল হিকমাহ মাদরাসা সেই লক্ষ্যেই প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদরাসাটির সার্বিক অগ্রযাত্রার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ও ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী  শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (সা.) ও সংক্ষিপ্ত পরিবেশনা অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 


This News Visited : 97 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech