1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু ও সম্ভাবনাময়। এ আমের রফতানির সম্ভাবনাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই। ইউরোপসহ বিশ্ববাজারে নিয়ে যেতে চাই বাংলাদেশের আমকে।

 

তিনি বলেন, এ লক্ষ্যে এই আম উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের আম আরো জনপ্রিয় হবে এবং রফতানির সুযোগ তৈরি হবে। এছাড়া, আমরা বাংলাদেশের রফতানিকে বহুমুখি করতে চাই, এক্ষেত্রে আম রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।

রোববার নেদারল্যান্ডসের আলমেয়ারে চলমান আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘আম উৎসব’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দিবস পালিত হয়েছে। সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর এক্সিবিশনের মূল স্টেজে ‘সেলিব্রেটিং বাংলাদেশ : ট্রান্সফরমিং এগ্রিকালচার’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে কৃষিমন্ত্রী ছাড়াও ওই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, এক্সপোর কমিশনার জেনারেল অ্যানেম্যারি জরিটসমা বক্তব্য রাখেন বলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, আজকের দিনটি উৎসবের ও আনন্দের দিন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা এ রকম আন্তর্জাতিক এক্সিবিশনে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরেছি। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে এ আয়োজন অনন্য মর্যাদার।


This News Visited : 97 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech