আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর মাসকে বলা হয় নোবেল পুরস্কারের মৌসুম। কারণ প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেলবিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। সেই হিসেবে সোমবার ৭ অক্টোবর বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে চিকিৎসা বা শারীরবিদ্যার পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। মৃত্যুর আগে ১৮৯৫ সালে অর্জিত সব অর্থ দান করে একটি উইল করেন তিনি। উইলে বলা হয়েছে ‘যারা গত বছর মানবকল্যাণে সর্বোত্তম অবদান রেখেছে তাদের’ পুরস্কৃত করার জন্য ওই বছর তার সম্পদ ব্যবহার করা হবে। নোবেল ১৮৯৫ সালে মারা যান। কিন্তু তার উইলের ওপর আইনি লড়াইয়ের পর ১৯০১ সালে প্রথম পুরস্কার দেওয়া হয়। নোবেল তার উইলে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্য পুরস্কারের জন্য সুইডিশ একাডেমি, চিকিৎসার জন্য সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট এবং শান্তির জন্য নরওয়ের সংসদকে দায়িত্ব দিয়ে যান। তবে কেন তিনি নরওয়েকে বেছে নিয়েছিলেন তা আজও রহস্য। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে। এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নির্ধারণ করে। নোবেল পুরস্কারগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১০ ডিসেম্বর,নোবেলের মৃত্যুবার্ষিকীতে। ওইদিন সন্ধ্যায় প্রায় ১ হাজার ৩০০ অতিথি স্টকহোম সিটি হলে উপস্থিত হয়ে রাত্রিকালীন ভোজে অংশ নেন। এই ভোজও নোবেল পুরস্কার বিজয়ীদের উৎসবের প্রধান আকর্ষণ। কারণ ভোজের মেনু উৎসবের দিন পর্যন্ত গোপন রাখা হয়। এছাড়া ভোজে পরিবেশিত আইটেমগুলো রান্নার জন্য এক মাস আগে থেকে শেফ নির্বাচন করা হয়।নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য ১ কোটি ১০ লাখ ক্রোনার। অর্থাৎ ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। এক মার্কিন ডলারে ১০.১৫০৯ সুইডিশ ক্রোনার পাওয়া যায়। এছাড়া সাহিত্যে নোবেল পুরস্কার বই বিক্রির পরিমাণ বাড়াতে এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জনে সহায়ক হতে পারে।বিখ্যাত নোবেল পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন,নিলস বোর এবং মেরি কুরি, লেখক আর্নেস্ট হেমিংওয়ে এবং আলবার্ট কামু। অনুপ্রেরণামূলক কয়েকজন নেতা যেমন- নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র এবং মাদার তেরেসাকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অনেক শান্তি পুরস্কারও সমালোচিত হয়েছে। যেমন- হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, ইয়িৎসাক রবিন এবং শিমন পেরেসের পুরস্কার