1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অলোচনা শেষে এ মন্তব্য করেন ।

ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আলোচনায়। এরই মধ্যে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে, যেন ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়।

এ নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে। তবে চীনের তিয়ানজিনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলু এজেন্সি।

বহুজাতিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে এই সম্মেলন খুব তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন, রাশিয়া ও ভারত।

পুতিন জানান, ইরানকে মোটেও একা ছেড়ে দেননি তিনি। বরং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিতই উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানান পুতিন। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমাদের জন্য বার্তা হিসেবেই দেখা হচ্ছে। কেননা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যখন ইরানকে চাপে রেখেছে, তখন রাশিয়ার এই পাশে দাঁড়ানো, তেহরানের শক্তি বহু গুণে বাড়িয়ে দেবে।

ভয়েস অফ ঢাকা-ডেস্ক


This News Visited : 90 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech