1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


আন্তর্জাতিক ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার দাম্পত্য জীবনের ৩২ বছর পূর্ণ হয়েছে বুধবার। ব্যস্ততার কারণে ঘটা করে বিবাহবার্ষিকী পালন করতে পারেননি এ দম্পতি। তবে এবারের বিবাহবার্ষিকীতে মিশেলকে চমকে দিয়েছেন বারাক ওবামা। এ উপলক্ষ্যে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ১৯৯২ সালে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট দিয়েছেন বারাক ওবামা। পোস্টে ওবামা মিশেলের সঙ্গে একটি আর্ট মিউজিয়ামে পোজ দেওয়ার ছবি শেয়ার করেছেন। ওবামাদের আলভিন আইলি নাচের পোস্টারগুলোর সামনে বিশাল হাসি নিয়ে পোজ দেওয়ার সময় একটি আলিঙ্গন ভাগ করতে দেখা যায়। তিনি লিখেছেন— শুভবার্ষিকী, মিশেল ওবামা! ৩২ বছর একসঙ্গে কাটানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। জীবনের এই যাত্রায় তোমার মতো একজন সঙ্গী এবং বন্ধুকে পেয়ে আমি ধন্য। বারাক ওবামার পোস্টের পর একই ছবি পোস্ট করেন মিশেল ওবামা। ক্যাপশনে লিখেছেন— সবসময় আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমাকে হাসানোর উপায় খুঁজে বের করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।তাদের পোস্টের মন্তব্যে সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা এবং তাদের অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন— আপনারা দুজনেই জীবনে জিতেছেন, আমি আপনাদের সবার জন্য খুব খুশি


This News Visited : 114 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech