1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক
টিউলিপ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। খবর রয়টার্সের।

৪৭ বছর বয়সী লেবার পার্টির এমপি এমা রেনল্ডস গত বছরের নির্বাচনে নির্বাচিত হন। এ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়েই ১৪ বছর পর দলটি ক্ষমতায় ফিরে আসে।
এমার আগে অর্থনীতিবিষয়ক মিনিস্টার ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা সরকারের দুর্নীতির সঙ্গে তার নামও উঠে আসে। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে বিশেষ সুবিধা পান। বিশেষ করে বিনা মূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এলে তাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীনরা। এরপর একের পর এক অভিযোগ প্রকাশ্যে আনে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিকও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন বলে তথ্য প্রকাশ্যে আসে। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম সম্প্রতি তার এমন দুটি ফ্ল্যাট ভোগদখলের তথ্য ফাঁস করে।

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন তিনি। এ পদে থেকে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।
নতুন নিয়োগপ্রাপ্ত এমা দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব থেকে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করেন এবং বিজয় হন।
 


This News Visited : 125 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech