1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাস উল্টে গিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে ৩১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। পথে বাগু নদীর উপর একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার (১৭:০০ জিএমটি) দিকে ওই দুর্ঘটনা ঘাটে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে স্থানীয় কর্মকর্তারা ‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন’ বলে ধারণা প্রকাশ করেছে।

মালির পরিবহন মন্ত্রণালয় থেকেও এক বিবৃতিতে বলা হয়, “কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর পথে রওয়ানা হওয়া একটি বাস একটি সেতু থেকে নিচে পড়ে গেছে। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।”

হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন।

মালিতে প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা, লক্কর-ঝক্কর যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে।

এজেড-২৮/০২/২৪


This News Visited : 87 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech