1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর আরও তিনটি ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্র গোষ্ঠীগুলো। কাচিনের ভামো জেলার মানসি টাউনশিপের পার্বত্য অঞ্চলে অবস্থিত এই ঘাঁটিগুলো গত রোববার দখল করে নেয় বিদ্রোহীরা। 

কাচিন ইনডিপেনডেন্স আর্মির বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ মার্চ কেআইএ ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো অঞ্চলটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। ঘাঁটিগুলো মানসি টাউনশিপের মাজি গুং পর্বতে অবস্থিত। জান্তা বাহিনীর পদাতিক বাহিনীর ১০২, ২৫০ ও ৪২৭ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি ছিল সেখানে। 

ঘাঁটিগুলো দখলের পর কেআইএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমাদের সবগুলো ঘাঁটি পুরোপুরি দখল করতে তিন দিন লেগেছে। ঘাঁটিগুলো থেকে আমরা দুটি ১০৫ মিলিমিটার হাউইটজার কামান ও অন্যান্য অনেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছি।’ 

এর আগে কাচিন, রাখাইন রাজ্য ও মান্দালয়, সাগাইন, মগওয়ে এবং তানিনথারি অঞ্চলে গত তিন দিনে বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নেয় বিদ্রোহীরা। মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ও এথনিক আর্মড অর্গানাইজেশনের (ইএওএস) বরাত দিয়ে এসব খবর দিয়েছে ইরাবতী। তবে তথ্যগুলোর সত্যতা যাচাই করা যায়নি। 

গত অক্টোবরের শেষ দিকে উত্তর মিয়ানমারের একটি অংশ জুড়ে আক্রমণ শুরু করে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), আরাকান আর্মি (এএ) এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) সমন্বয়ে গঠিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এরপর ধারাবাহিকভাবে চীনের সঙ্গে সীমান্তে বেশ কয়েকটি শহর এবং লাভজনক বাণিজ্যকেন্দ্র দখল করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই জোট। 

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে চলছে সংঘাত। গত তিন বছরে গৃহযুদ্ধ মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতি ও সমাজব্যবস্থায়।

 


This News Visited : 87 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech