1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ডেস্ক রিপোর্ট :

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে ভারত সরকার। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে তালেবানরা ক্ষমতা দখলের প্রায় আড়াই বছর পর ভারতের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্ম সচিব জেপি সিংসহ কূটনীতিকদের একটি দল কাবুলে গিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সঙ্গে ভারত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী এবং চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বিকাশ করতে চায়।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মুত্তাকি এই বৈঠকে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ভিত্তিতে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আশা প্রকাশ করেন। পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের জন্য ব্যাবসায়িক ভিসা, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে নয়াদিল্লি সুবিধা প্রদান করবে বলেও আশা করেন।   

কয়েক দিন আগেই  তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল চীন। কূটনীতি বিশেষজ্ঞদের ধরণা আফগানিস্তানে বেইজিংয়ের আগ্রহের কারণেই নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে।   

তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, দুর্নীতি মোকাবেলা এবং আইএস (খোরাসান) জঙ্গি দমনের মতো বিষয়ে আলোচনা হয়েছে।

এআর-৯/৩/২৪


This News Visited : 94 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech