1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


 আন্তর্জাতিক ডেস্ক 
অস্ট্রেলিয়ায় চালু হয়েছে ‘রাইট টু ডিসকানেক্ট’ আইন। কর্মঘণ্টার বাইরে এখন চাইলেই যেকোনো কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন অফিসের সঙ্গে। এই আইন অনুযায়ী কর্মঘণ্টার পরে যোগাযোগ না রাখার জন্য শাস্তির আওতায় আনা যাবে না কর্মীদের। নতুন এই আইনে খুশি দেশটির কর্মজীবী সাধারণ মানুষ। সোমবার থেকেই আইনটি কার্যকরও হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নতুন এই আইনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই–মেইল না পড়লে বা ফোন না ধরলে সেই কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই আইনের পক্ষে যারা আছেন, তাদের মতে, কাজের পরে ফোন বা ই–মেইল যে কারও ব্যক্তিগত সময়ে বা ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে। বিবিসি বলছে, কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে। যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেয়ার অধিকার। ‘রাইট টু ডিসকানেক্ট’ নামের এই আইনটি এসকল সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের। নতুন আইন অনুসারে যেসব প্রতিষ্ঠানের কর্মী ১৫ জনের বেশি, সেখানকার কর্মীরা কর্মঘণ্টার বাইরে চাইলে তাদের বস বা সহকর্মীর ফোন কল, ই–মেইল ও বার্তার জবাব না দিলেও পারবেন। এ ছাড়া কোনো সেবাগ্রহীতাও কোনো কর্মীর সঙ্গে কর্মঘণ্টার বাইরে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি উপেক্ষা করতে পারবেন। অবশ্য নতুন আইনটি ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য আগামী বছরের আগস্ট থেকে কার্যকর হবে। ১৫ জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোয় সোমবার থেকেই কার্যকর হয়ে গেছে।
এআর/ভিওডি


This News Visited : 69 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech