1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক 
হঠাৎ মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহল এবং আকাশ-স্থলে যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। সোমবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। চীনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই টহল মূলত রুইলি, ঝেনকাং এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হবে। মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। ফলে চীনের দিকে কামানের গোলা পড়ে কিছু লোক আহত ও সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনের অবকাঠামো প্রকল্পগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির বা পিএলএ সাউদার্ন থিয়েটার আর্মি ইউনিটগুলোকে দ্রুত সরানো, বাধা প্রদান ও আক্রমণের সক্ষমতা পরীক্ষা করার জন্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে। দেশটির সেনাবাহিনীর অপর একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২৭-২৯ আগস্ট চীন-মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে। রুইলির দক্ষিণ, ঝেনকাং কাউন্টি এবং পশ্চিম ইউনান প্রদেশের জেংমা দাই ও ভা স্বায়ত্তশাসিত কাউন্টির আশপাশের এলাকাতে এই মহড়া পরিচালিত হবে। কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত চীন-মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বেইজিং মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিজের প্রতিশ্রুতি বজায় রাখবে।
এআর/ভিওডি


This News Visited : 58 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech