1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক 
রাশিয়ায় পশ্চিমাঞ্চলের একটি শহরে ঢুকে যুদ্ধ করছে ইউক্রেনীয় বাহিনী। এতে সেখানে থাকা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিতে পড়েছে। কারণ কেন্দ্রটি ড্রোন, আর্টিলারি বা ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেই। জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডগের প্রধান এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি মঙ্গলবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের কুর্চাটোভ শহরের বাইরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন। সেখানে ইউক্রেনীয় বাহিনী তিন সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে। রাশিয়া তাদের বের করে দেওয়ার জন্য লড়াই করছে। গ্রোসি বলেন, এখানে পারমাণবিক দুর্ঘটনার বিপদ বা আশঙ্কা দেখা দিয়েছে। গ্রোসি আরও বলেছেন, আরবিএমকে টাইপ সুবিধাটি ইউক্রেনের চেরনোবিল প্ল্যান্টের মতো একই মডেলের, যেটি ১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়ের সাক্ষী হয়েছিল। তিনি বলেন, পারমাণবিক উপাদান ধারণ করা চুল্লি একটি সাধারণ ছাদ দ্বারা সুরক্ষিত। ফলে এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সুতরাং আমরা মনে করি এ ধরনের পারমাণবিক কেন্দ্রের পাশে যখন সমারিক কার্যক্রম চলে তা ঝুঁকিপূর্ণ।


This News Visited : 88 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech