1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

 আন্তর্জাতিক ডেস্ক 
ডুবে যাওয়ার ৫৫ বছর পর সমুদ্রগর্ভে খুঁজে পাওয়া গেল এমভি নুনগাহ নামের একটি জাহাজের ধ্বংসাবশেষ। অস্ট্রেলিয়া বিজ্ঞান সংস্থা সাগরতলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এবং ভিডিও ফুটেজ দেখে ধ্বংসাবশেষের অবস্থানস্থলের বিষয়টি নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলস উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে এমভি নুনগাহ। জাহাজটিতে ইস্পাত ছিল। বিপৎসংকেত পাঠানোর কয়েক মিনিটের মাথায় এটি গভীর সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ২৬ জন ক্রু সদস্য ছিলেন। কয়েক ঘণ্টার মাথায় পাঁচজন জীবিত উদ্ধার হন। তখন ব্যাপক অভিযান চালিয়ে শুধু একজনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। বিবিসি জানিয়েছে, পরের ১২ বছরে আলাদা দুটি লাইফ বোট থেকে দুজনের মরদেহ এবং সাগরে কাঠের তক্তায় আটকে থাকা অবস্থায় আরও তিনজনের দেহাবশেষ উদ্ধার হয়। তবে জাহাজের অন্য ক্রুদের কী অবস্থা হয়েছে, তা জানা যায়নি। এমনকি জাহাজটির পরিণতি কী হয়েছে, সে বিষয়টিও এত দিন পর্যন্ত রহস্যই থেকে গিয়েছিল। স্থানীয় লোকজন এক বছর আগে সিডনি থেকে প্রায় ৪৬০ কিলোমিটার উত্তরে সাউথ ওয়েস্ট রকস উপকূলের গভীর পানিতে একটি ধ্বংসাবশেষ শনাক্ত করে। পরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, এটি নুনগাহর ধ্বংসাবশেষ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে যে প্রযুক্তি এবং সক্ষমতার প্রয়োজন, তা তখন ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) মালিকানাধীন উচ্চ প্রযুক্তির একটির জাহাজকে আরও অনুসন্ধানের জন্য পাঠানো হয়। তারা সেখানে ধ্বংসাবশেষটি খুঁজে পায়। দেখা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০ মিটার নিচে জাহাজটির ধ্বংসাবশেষ পড়ে আছে। এর বড় অংশই অক্ষত। সিএসআইআরও বলছে, তাদের অনুসন্ধানে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য নুনগাহর সঙ্গে মিলে গেছে। নিখোঁজ জাহাজের ধ্বংসাবশেষ খোঁজা এবং তথ্য সংগ্রহের কাজ করে দ্য সিডনি প্রজেক্ট। তারা এখন নুনগাহর ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার এলাকা থেকে আরও তথ্য সংগ্রহ করবে, যেন জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানা যায়।


This News Visited : 88 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech