1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক 
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস ও দেইর আল বালাহ শহরে সামরিক অভিযান ‘সমাপ্ত’ করেছে ইসরায়েল। শুক্রবার অভিযান শেষ করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী।  প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি বাহিনীর দাবি, মাসব্যাপী অভিযানে আড়াইশোর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় গত ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা তা এখনো জানা যায়নি।


This News Visited : 111 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech