1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের হিমালয় পর্বতঘেঁষা রাজ্য হিমাচলের বিভিন্ন এলাকায় গত দুই মাসে বৃষ্টি, পাহাড়ি ঢল এবং বন্যায় গত ২৭ জুন থেকে এ পর্যন্ত মোট ১৫০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গত দু’মাসে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে রাজ্যের মোট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১ হাজার ২৬৫ কোটি রুপির সমপরিমাণ। রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তারা বলেছেন, গত দু’মাসে রাজধানী শিমলা, মান্ডি, কাঙরা, কুল্লু, উনা, সিরমাউর, চাম্বা, লাহাউল এবং স্পিতি জেলার অন্তত ৪০টি সড়ক বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ভেসে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি জলবিদ্যুৎ ও ১৯টি পানি সরবরাহ কেন্দ্র। হিমাচল রাজ্য প্রশাসনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরও এক সপ্তাহ রাজধানী শিমলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এ বছর দেরিতে বর্ষা এসেছে হিমাচলে, বিদায়ও নিচ্ছে দেরিতে। বিগত বছরগুলোতে আগস্টের মাঝামাঝি সময়েই বর্ষাকাল বিদায় নেয়। 
 


This News Visited : 93 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech