1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক 
আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে জার্মান সেনাবাহিনী ইউরোপে সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে আরও এক পদক্ষেপ নিয়েছে। বুধবার এই পদক্ষেপ নেয় দেশটি। এছাড়া জার্মান চ্যান্সেলর রুশ হুমকি সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক ক্ষমতা ধাপে ধাপে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে, যুদ্ধের সূচনার সময় ইউক্রেনকে সহায়তা এবং ন্যাটোর সুরক্ষার প্রশ্নে জার্মানির অসহায় অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছিল। চ্যান্সেলর ওলাফ শলৎস সংসদে ‘সাইটেনভেন্ডে’ বা যুগান্তকারী পরিবর্তনের উল্লেখ করে প্রতিরক্ষা খাতে বিশাল অংকের এককালীন ব্যয়ের ঘোষণা করে সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেন। তারপর থেকে ধীরে ধীরে সেনাবাহিনীর অবস্থার কিছুটা উন্নতি শুরু হয়। বুধবার এই প্রথম জার্মানির ভূখণ্ডে আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে প্রতিরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটির সেনাবাহিনী। রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানি ইতোমধ্যে একাধিক আইরিস-টি সিস্টেম সরবরাহ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনের ওপর হামলা চালিয়ে ক্ষান্ত না হয়ে কোনো এক সময়ে ন্যাটোর সঙ্গেও সরাসরি সংঘাতের পথ বেছে নেবেন বলে শলৎস মনে করেন। বুধবার তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে রাশিয়া সমরসজ্জা বাড়িয়ে চলেছে। বিশেষ করে রকেট ও ক্রুজ মিসাইলের ক্ষেত্রে রাশিয়া বেশি সক্রিয় হচ্ছে। পুতিন নিরস্ত্রীকরণ চুক্তিগুলো অমান্য করে কালিনিনগ্রাডেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন, যা বার্লিন থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দূরে অবস্থিত। জার্মান চ্যান্সেলরের মতে, সেই হুমকির জবাব না দেওয়া অবহেলার সমান। রাশিয়ার হুমকির মোকাবিলা করতে জার্মানি বিচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে না। ইউরোপীয় ‘স্কাই শিল্ড’ নামের উদ্যোগের আওতায় ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করা হচ্ছে। জার্মান সেনাবাহিনী ২০২৭ সালের মধ্যে ৯৫ কোটি ইউরো মূল্যের ছয়টি আইরিস-টি এসএলএম সিস্টেম মোতায়েন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। ইউক্রেনকে এমন চারটি সিস্টেম সরবরাহ করার পর আরও আটটি পাঠানোর অঙ্গীকার করেছে। শলৎস মনে করিয়ে দেন, ইউক্রেনে মোতায়েন করা এই সিস্টেম ইতোমধ্যে আড়াইশোর বেশি রকেট, ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। জার্মান চ্যান্সেলর ইউরোপীয় স্তরে প্রতিরক্ষা আরও জোরদার করতে ডিফেন্স সিস্টেমের পাশাপাশি নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর ওপরেও জোর দিচ্ছেন। এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ‘বিপজ্জনক ফারাক’ দূর করা জরুরি বলে শলৎস মনে করেন। উল্লেখ্য, গত জুলাই মাসে মার্কিন প্রশাসন যৌথ উদ্যোগে ২০২৬ সাল থেকে জার্মানিতে টোমাহক ক্রুজ মিসাইলের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ঘোষণা করেছে।


This News Visited : 97 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech