1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

 আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করেন। মমতার বাসভবন ‘নবান্নে’ দীর্ঘ ছয় ঘণ্টা ধরে ওই বৈঠক চলে। বৈঠক শেষে ‘নবান্নে’ স্থানীয় সময় রাত ১২টার দিকে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য–শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা পুলিশের উপকমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। মমতা বলেন, শুধু জুনিয়র চিকিৎসকদের নয়, বদলের দাবি উঠেছিল পুলিশ মহল থেকেও। মঙ্গলবার বিকেল চারটার পর নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে। আর জি করের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার পর দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের শিক্ষানবিশ চিকিৎসকেরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। তাঁদের অন্যতম দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া। মমতার ঘোষণাকে তাই আন্দোলনকারীরা নিজেদের বিজয় বলেই মনে করছেন। এদিকে  মঙ্গলবার আর জি করের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলার শুনানি রয়েছে। আর জি করের এ ঘটনার তদন্তভার এখন আর রাজ্যের হাতে নেই। আদালতের নির্দেশে পুরো দায়িত্বভার চলে গেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে।


This News Visited : 81 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech