1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে পেজার বিস্ফোরণের নেপথ্যে এবার এক ভারতীয় অভিবাসীর নাম উঠে এসেছে। কেরলের ওয়েনাডে জন্মানো ৩৭ বছর বয়সী রিনসন হোসে বর্তমানে নরওয়ের নাগরিক। বুলগেরিয়ায় তার সংস্থাই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে বিস্ফোরকযুক্ত ওই পেজারগুলি সরবরাহ করেছিল বলে জানা যাচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, পেজারগুলোতে তিন গ্রাম বিস্ফোরক ও একটি চিপ লুকানো ছিল। এই কাজ ইসরাইলি গোয়েন্দা সংস্থা-মোসাদের পরিকল্পিত। চিপ থেকে মোসাদের কাছে সংকেত পৌঁছে যেত। প্রাথমিক তদন্তে জানা যায়, পেজারগুলো তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো নির্মাণ করেছে। তবে গোল্ড অ্যাপোলো জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত পেজারের মডেল এআর-৯২৪ আসলে হাঙ্গেরির বুদাপেস্ট ভিত্তিক কোম্পানি বিএসি কনসালটিং কেএফটি নামের কোম্পানিটি তৈরি ও বিক্রি করেছে। তবে গোল্ড অ্যাপোলো সংস্থার ট্রেডমার্ক ব্যবহারের অনুমতি রয়েছে তাদের কাছে। কিন্তু বুধবারের বিস্ফোরণের পর, বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ডিএএনএস জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে নোরটা গ্লোবাল লিমিটেড নামের একটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে তারা। ২০২২ সালে সোফিয়ায় ওই সংস্থাটির নাম সরকারি খাতায় নথিবদ্ধ হয়। নরওয়ের বাসিন্দা রিনসন হোসে সংস্থাটির মালিক। তবে শুক্রবার ডিএএনএস জানায়, আসলে ওই পেজারগুলি বুলগেরিয়ায় তৈরি হয়নি। সেখান থেকে রফতানিও করা হয়নি। সন্ত্রাস বা নাশকতা সরঞ্জামের ব্যবসা নিয়ে কড়া আইন রয়েছে দেশে। ওই সংস্থা সেই আইন লঙ্ঘন করেনি। এরপর নরওয়ের ওসলো পুলিশ জানায়, রিনসনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। জানা গিয়েছে, কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়ে যান রিনসন। কিছুদিন লন্ডনে কাজ করে আবারও ওসলো ফিরে আসেন। নরওয়ের সংবাদ সংস্থা ডিএন মিডিয়ার ডিজিটাল কাস্টমার সাপোর্ট বিভাগে যোগ দেন রিনসন। ওই সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মঙ্গলবার থেকে কাজের জন্য বিদেশে রয়েছেন রিনসন। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রিনসনের পরিবার জানিয়েছে, স্ত্রীর সঙ্গে ওসলোয় থাকেন রিনসন। রোজ বাড়িতে কথা হতো। কিন্তু গত তিন দিন ধরে যোগাযোগ নেই তার সঙ্গে। লেবাননের  হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের (যোগাযোগের যন্ত্র) ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। 


This News Visited : 115 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech