1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আন্তর্জাতিক ডেস্ক 
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলু জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জোটের লক্ষ্য হবে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সমর্থন সংগ্রহ করা।
প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে। আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এ দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। তিনি বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হলো- দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। প্রিন্স ফারহান জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমস্ত দেশকে সাহস দেখাতে এবং যে ১৪৯টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক জোটটিতে যোগদান করার জন্য আহ্বান জানাই। 
এ সময় লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে তিনি বলেন, একটি বিপজ্জনক আঞ্চলিক উত্তেজনা প্রত্যক্ষ করছি আমরা, যা আমাদের মিত্র লেবাননকে প্রভাবিত করছে। এই আঞ্চলিক যুদ্ধ পুরো বিশ্বকে বিপন্ন করছে। অবিলম্বে লেবাননে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতি লঙ্ঘন বন্ধের আহ্বান জানাচ্ছি।
এছাড়া, রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছেন, হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীটির আরও সিনিয়র নেতা নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডারও আছেন। আইডিএফ বলেছে, ফাইটার বিমান দিয়ে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালান হয়েছে। তবে নাসারুল্লাহর নিহতের খবর নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯১ জন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের অতর্কিত এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন।
 


This News Visited : 109 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech