1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   


আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায়, তাহলে ইসরাইলজুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় জেনারেল বাঘেরি ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেন, আরও তীব্রতার সঙ্গে এটির (হামলা) পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে (ইসরাইলের) লক্ষ্যবস্তু বানানো হবে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনের খবর, গতকাল মঙ্গলবার রাতে ইসরাইলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরাইল সরকার।


হামলার পরপর ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।

বেনিয়ামিন নেতানিয়াহুর এমন কড়া হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইরানের নাগরিক ও স্বার্থরক্ষার থেকে এটি একটি অবধারিত প্রতিক্রিয়া ছিল।


This News Visited : 110 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech