1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

আগামী মাসে (ডিসেম্বরে) ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকা নারী দলের। তার আগে তারা নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো।

শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, নারী দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে লরা উলভার্টকে। এর আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও প্রোটিয়া নারী দলকে নেতৃত্ব দিয়েছেন উলভার্ট, তবে সেটা ছিল ভারপ্রাপ্ত হিসেবে।

নিয়মিত অধিনায়ক হিসেবে লরা উলভার্টের প্রথম অ্যাসাইনমেন্ট হলো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজটি ৩ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

২৪ বছর বয়সী লরা উলভার্টের ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্ট, ৮৬টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

অ্যানেকে বোশ, তাজামিন ব্রিটস, অ্যান ডার্কসেন, মিকে ডি রিডার, লারা গুডাল, আয়ন্দা হুলুবি, সিনালোয়া জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুউস, এলিসে মেরি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুমসেন, নোনকুলেকো ম্লাবা, ডেলমি টাকার, লরা উলভার্ট (অধিনায়ক)।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৩ ডিসেম্বর (উইলোমুর পার্ক, বেনোনি)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ ডিসেম্বর (কিম্বারলি ওভাল, কিম্বারলে)
তৃতীয় টি-টোয়েন্টি: ৮ ডিসেম্বর (কিম্বারলি ওভাল, কিম্বারলে)

ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে: ১৬ ডিসেম্বর (বাফেলো পার্ক, ইস্ট লন্ডন)
দ্বিতীয় ওয়ানডে: ২০ ডিসেম্বর (জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম)
তৃতীয় ওয়ানডে: ২৩ ডিসেম্বর (উইলোমুর পার্ক, বেনোনি)।

 


This News Visited : 168 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech