1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

দু্ই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেই রাসেলের দুর্দান্ত পারফর্মম্যান্সেই ৪ উইকেটে জয় পেয়ে ১-০ তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ক্যারিয়ার সেরা বোলিংও (১৯/৩) করে বসলেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। সঙ্গে ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ২৯ রান করে হয়েছেন ম্যাচসেরা।

গতকাল মঙ্গলবার ব্রিজটাইনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৭১ রানে অলআউট হয়ে যায় সফরকারী ইংল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের। বিনা উইকেটে ৭৭ রান করে সফরকারীরা। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ পার করে তারা। এরপর একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড। যে কারণে শেষটা ভালো হয়নি তাদের। ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৭১ রানে। সর্বোচ্চ ৪০ রান (২০ বলে) করেন ওপেনার পিল সল্ট। ৩১ বলে ৩৯ রান করেন অধিনায়ক জস বাটলার।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১২ বলে ২২ রান করে দলীয় ৩১ রানের মাথায় ফেরেন মারকুটে ওপেনার ব্রেন্ডন কিং। এরপর কাইল মায়ার্সের ২১ বলে ৩৬, শাই হোপের ৩০ বলে ৩৬, রভম্যান পাওয়েলের ১৫ বলে ৩১ ও আন্দ্রে রাসেলের ১৪ বলে ২৯ রানের ইনিংসে ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।


This News Visited : 171 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech