1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

 

চীন প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে চীনে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্ট - ২০২৪ এর প্রীতি ম্যাচ। উক্ত ম্যাচে গুয়াংজু একাদশ এবং শেনজেন একাদশ এই দুইটি দল অংশগ্রহণ করে।  

মঙ্গলবার টুর্নামেন্টটি চীনের গুয়াংজু শহরে অবস্থিত ফুসান খেলার মাঠ অনুষ্ঠিত হয়। আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর বৃহত্তর চীন শাখার নেতা-কর্মীরা।

খেলায় গুয়াংজু একাদশের করা ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায় শেনজেন একাদশ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ হক রুপু, মোঃ রুহুল আমিন, মাসুদ আহমেদ, মোঃ সাখাওয়াত হোসেন কানন, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, জাহিদুল ইসলাম, মোঃ ওয়ালী উল্লাহ, শেখ মাহবুবুর রশিদ, মোঃ নাদিম আহমেদ, মোহাম্মদ হাসমত আলী মৃধা, মনোয়ার মোঃ বায়েজিদ, সালাউদ্দিন রিক্তা সহ আরো অনেক।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চীন শাখার আহ্বায়ক আসিফ হক রুপু বলেন, এই টুর্নামেন্টটি শুধু ক্রীড়ামূলক প্রতিযোগিতা নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং একতা বৃদ্ধির একটি মাধ্যম। আমরা এই ধরনের আয়োজনের মাধ্যমে আরাফাত রহমান কোকোর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছি। 

বিএনপির নেতা জাহিদুল ইসলাম বলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট প্রবাসে থেকেও দেশের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অনন্য উদাহরণ। এমন আয়োজন শুধু খেলাধুলার মাধ্যমে আনন্দ প্রদান করে না, এটি প্রবাসীদের মধ্যে ঐক্য এবং দেশের প্রতি দায়বদ্ধতা বাড়ায়।

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে শতাধিকেরও বেশি বিএনপির বৃহত্তর চীন শাখার নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা দর্শক হিসেবে মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।


This News Visited : 164 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech