1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

ক্রীড়া ডেস্ক: ইতিহাস গড়ার স্বপ্ন থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল মিসর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল আফ্রিকার দলটি। কিন্তু শেষ মুহূর্তে লিওনেল মেসিদের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে হার মেনে শেষ হয় ফারাওদের স্বপ্নযাত্রা।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর। তবে শেষ ১০ মিনিটে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিদায়টা হতাশার হলেও ২০২৬ বিশ্বকাপ মিসরের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এবারের আসরে দলটি নিজেদের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে।

গ্রুপ পর্বে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর। এরপর শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয় তারা।

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেও একাধিক নতুন রেকর্ড গড়েছে আফ্রিকার প্রতিনিধিরা। এবারই প্রথম বিশ্বকাপের এক আসরে পাঁচটি ম্যাচ খেলেছে মিসর। একই সঙ্গে পাঁচ ম্যাচে করা ৮ গোলও বিশ্বকাপের একক আসরে দেশটির সর্বোচ্চ গোলের রেকর্ড।

পুরো টুর্নামেন্টে মিসরের পারফরম্যান্স ছিল ধারাবাহিক। পাঁচ ম্যাচে তারা দুটি জয়, দুটি ড্র ও একটি হার পেয়েছে। একমাত্র হারটি এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে সাহসী ও লড়াকু ফুটবল খেলে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে সালাহর দল।

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ইতিহাস গড়েছে মিসর। ফিফার নতুন প্রাইজমানি কাঠামো অনুযায়ী, দলটি পেয়েছে ১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৬ কোটি টাকা। বিশ্বকাপ ইতিহাসে এটিই মিসরের সর্বোচ্চ আর্থিক প্রাপ্তি।


This News Visited : 44 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech