1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

কোপা আমেরিকার কাপের দ্বিতীয় ম্যাচে পড়েন ইনজুরিতে। সুস্থ হয়ে ফেরে কোয়ার্টার ফাইনালে। আর ফাইনালে দুই ধাপ চোট পান। এতে দীর্ঘদিনের জন্য ছিটকে যান মাঠের বাইরে। বলা হচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি কথা।

প্রায় শিষ্যকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করতে হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া চোট থেকে পুরোপুরি সুস্থ হননি মেসি। তাই তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে আগামী ৫ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আলবিসেলেস্তাদের সপ্তম ম্যাচ এটি। এর চারদিন পর তিনবারের বিশ্বজয়ীদের প্রতিপক্ষ কলম্বিয়া।

এই দুই ম্যাচের চমক রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ঘোষিত স্কোয়াডে একেবারে নতুন মুখ মাতিয়াস সুলে ও ভালেন্তিন কাস্তেয়ানোস। ইতালিয়ান ক্লাব লাৎসিওতে খেলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস।

সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উরুগুয়ে। লাতিন অঞ্চল থেকে ২০২৬ সালের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬টি দল। প্লে-অফ পেরিয়ে আরও সুযোগ থাকবে আরও এক দলের।

এ জন্য ডাবল লিগ পদ্ধতিতে বাছাইপর্ব খেলছে কনমেবল অঞ্চলের ১০ দল। প্রতিটি দলকে খেলতে হবে ১৮টি করে ম্যাচ।

আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালেরদি, ভালেন্তিন বার্কো, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেস, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, মাতিয়াস সুলে, হুলিয়ান আলভারেজ, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।

এ এস


This News Visited : 163 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech