1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে আগস্ট মাসে শুরু হতে পারে। বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় ১৯ জুনের স্থগিত পরীক্ষা জুলাইয়েও অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এরূপ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। কারণ, আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেয়া সম্ভব নয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসে পরীক্ষা শুরু হতে পারে।

তবে আগস্টে পরীক্ষা শুরুর কথা বলা হলেও এখনো তারিখ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারবো।

এইচএসসি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সাথে সম্পর্কিত, তাই এ পরীক্ষাও পিছিয়ে যাবে।

দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।


This News Visited : 149 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech