1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, প্রান্তিক জনগোষ্ঠিকে কর্মমুখি করতে বাউবি কাজ করে যাচ্ছে। বাউবি এখন এসএসসি কিংবা এইচএসসি পর্যায়ের শিক্ষার মাঝে সীমাবদ্ধ নেই। উচ্চশিক্ষার পাশাপাশি জীবনমুখি, বাস্তব, উন্নয়নমূলক এবং বর্হিদেশে বাউবি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

রোববার বাউবি’র গাজীপুরস্থ ক্যাম্পাসে ভিসির কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিক্যাল সেন্টারের গবেষক অধ্যাপক ফজলে শাহীদ ফারুকের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন।

সভায় ফজলে শাহীদ ফারুক বলেন, বাউবি খুব অল্প সময়ে তার লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে অবহেলিত, দুর্গম এলাকায় দূরশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও কৃষিশিক্ষার প্রসার প্রশংসনীয়। টেকসই উন্নয়নের জন্য বাউবির শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাউবি’র প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনসহ বিভিন্ন স্কুলের ডিনগণ। পরে অধ্যাপক ফজলে শাহীদ ফারুককে উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।


This News Visited : 155 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech