1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

জার্নাল ডেস্ক 
সাভারে অটোরিকশা ছিনতাইকালে শাজাহান খান (২৪) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর ঈদগাহ মাঠের পাশে এক নির্জন স্থান থেকে অটোরিকশা চালক শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ছিনতাইকারীরা কুপিয়ে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছে। নিহত শাজাহান খান গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভারের উত্তর রাজাশন এলাকার প্রাইমারি স্কুলের পাশের পালোয়ানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন। পুলিশ জানায়, দুপুরে ঘটনাস্থলে একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। সেই খবর পেয়েই ঘটনাস্থল থেকে শাজাহান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়,তার পাশেই অটোরিকশাটি পড়ে ছিল। তড়িঘড়ি করে নেওয়ার সময় কিংবা ধস্তাধস্তির সময় অটোরিকশার চাকার পাশে ভেঙে যায়। যে কারণে রিকশাটি নিয়ে যেতে পারেনি বলে ধারণা করছে পুলিশ। এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


This News Visited : 136 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech