1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

 


স্টাফ রিপোর্টার : সাভারে ক্রস ফায়ারের নামে ৮ বছর পূর্বে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যার বিচার দাবীতে আজ মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাভার বাসস্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও নিহতের আত্মীয় স্বজনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া এ হত্যাকান্ডে ডাক্তার এনামসহ ৮জনকে আসামী করে মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

মানববন্ধনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ওবায়দুর রহমান অভি, সাভার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন, নিহত যুবদল নেতার সহোদর সাবেক দুই ছাত্রদল নেতা আহসান উল্লাহ খোকন ও মাসুদ আলম লিটন, সাবেক ছাত্রদল নেতা নাঈমুল ইসলাম নঈম, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শাহ আলম নয়ন ছিলেন এলাকার জনপ্রিয় একজন যুবনেতা। এরশাদ বিরোধী আন্দোলনকালে ছাত্র নেতা হিসেবে তার রাজনীতিতে আত্মপ্রকাশ হয়েছিল। তিনি ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন কর্মসূচীতে সরব ছিলেন তিনি। যার ফলে সরকার পুলিশ বাহিনী দিয়ে তাকে ক্রস ফায়ারের নামে নির্মমভাবে হত্যা করে।

তারা বলেন, সরকার হিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। ফলে তিনি রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। সাভার মডেল থানা পুলিশের এস আই তন্ময় বিশ^াসের নেতৃত্বে একদল পুলিশ তাকে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর সেখান থেকে আটক করে ক্রস ফায়ারে মেরে ফেলার ভয় দেখিয়ে কয়েক দফায় প্রায় ১০ লাখ টাকা নেয়। তারপরও তাকে হত্যা করে।
এ বিষয়ে আদালতে ইতোমধ্যে একটি মামলা দায়ের করতে করা হয়েছে যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তদন্তের পরে আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রুজু হবে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা শাহ আলম নয়ন হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশ সদস্য ও জড়িত অন্যান্যদের বিচার বিচার দাবী করেন। পরিবারের পক্ষ হতে জানানো হয়, শাহ আলম নয়ন হত্যাকান্ডে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জড়িত। মামলায় তাকে আসামী করা হয়েছে। কারণ তিনি তখন মিডিয়ায় বক্তব্য দিয়ে ইতোমধ্যে ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি বলে স্বীকারউক্তি দিয়েছিলেন। এতে প্রমাণিত হয় তিনি শাহ আলম নয়নকে পুলিশের মাধ্যমে হত্যা করিয়েছেন।

এ ছাড়া মামলার আর্জিতে তৎকালী ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, ওসি এস এম কামরুজ্জামান, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, এস আই তন্ময় বিশ^াস, এ এস আই আহসান কবির ও কনস্টেবল মামুনকে আসামী করা হয়েছে।


This News Visited : 385 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech