1. [email protected] : admi2017 :
  2. [email protected] : test test : test test
শিরোনাম :
ইস্টার্ন প্লাজার ঐতিহ্য রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন, উচ্ছেদচেষ্টার অভিযোগ    মুখোমুখি বিএনপি-জামায়াত, ঠাকুরগাঁও-১ আসনে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ ।    খাবার, আড্ডা আর উদযাপন — সব এক ছাদে, উত্তরায় খুললো ওয়াটার পার্ক    ৪৯তম বিসিএসের গেজেট: যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ শিবিরের    আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দেলাওয়ারকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়    বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ শরীফ মুহাম্মদ লুৎফুর রহমানের ইন্তেকাল    অভিযোগের পাহাড়, তবুও বেপরোয়া কাজল রেখা    বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি   

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বেসরকারি টেলিভিশন দেশ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইনের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী গাজী টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন বলেন, ‘আমরা দুজন মিশনপাড়া এলাকার একটি চায়ের দোকানে চা খেতে বসি। এর দুই মিনিট পর রুবেলসহ কমপক্ষে ৪-৫ জন মধ্যবয়সী লোক হাতে ডাসা (লাঠি) নিয়ে তাকে (বিল্লাল) ঘিরে ধরে। তাদের মধ্যে রুবেল ডাসা হাতে নিয়ে সাংবাদিক বিল্লালকে জিজ্ঞাসা করে ‘তুই সাংবাদিক না’। এই কথা বলেই ওই যুবক বিল্লালকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। এ সময় আমি হামলাকারীদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা কোনও কথাই শোনেনি। হাতে থাকা ডাসা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে সাংবাদিক বিল্লাল মারধর থেকে বাঁচতে দৌড়ে সামনের দিকে চলে যায় ৷ পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।’ ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তের পর এ ঘটনায় রুবেল নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


This News Visited : 145 Times





Logo


সম্পাদকঃ মোহাম্মদ আবু হানিফ,
প্রকাশকঃ রাবেয়া খাতুন
নির্বাহী সম্পাদক ডক্টর মোঃ মহিউদ্দিন আহমদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান (নজরুল)
কর্পোরেট অফিসঃ ৫১,৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লিফটের-৬)পুরানা পল্টন ঢাকা-১০০০।
যোগাযোগঃ ০১৯১১১০৭০২৬

© Copyright, Voice of Dhaka
Developed BY Tiger Infotech